সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে আলোচিত মহিলা আ’লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম নাসিমা সুলতানা মহুয়া। মহিলা আওয়ামী লীগের এই নেত্রীকে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডের বাড়ি থেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হঠাৎ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার পর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের একটি মামলার তদন্তে মহুয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সেই সূত্রে তাকে আটক করে আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মরহুম সোহরাব আলী খানের মেয়ে মহুয়া শুধু দলীয় রাজনীতিতে নয়, নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। তিনি যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেও রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হন।

শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়—এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর মহুয়া পুরো শহরের আলোচনার শীর্ষে উঠে আসেন। ওই অভিযোগকে কেন্দ্র করে তুমুল সমালোচনা, বিতর্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজনৈতিক অস্থিরতম সময়ের একটি নাশকতা মামলায় তার সম্পৃক্ততা উদঘাটন হওয়ায় তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর শহরের রাজনৈতিক মহলে নতুন করে উৎকণ্ঠা, গুঞ্জন ও নানা বিশ্লেষণ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী