বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে চারটিতে নৌকার জয়, প্রতিমন্ত্রী স্বপন ও শাহীন চাকলাদারের ভরাডুবি

যশোরের ছয়টি আসনের মধ্যে দুটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী দুই প্রার্থী পরাজিত হয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।
অন্য চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন দুজন।

রোববার রাত পৌনে ১১টায় দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। যদিও বেলা ১১টায় ভোটকেন্দ্রে অনিয়ম, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান আশরাফুল আলম।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুজ্জামান তুহিন ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৮৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ৬৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।

যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।

যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ২৬৭ ভোট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী ভোটযুদ্ধে নামেন। নৌকার পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র ৮ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দেশীয় গাছের বিস্তারে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা

হেলাল উদ্দিন : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণের পর আবারও সক্রিয়বিস্তারিত পড়ুন

নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের ভবদাহ। নতুন করে নির্মিতব্য ভবদাহ সুইচ গেটবিস্তারিত পড়ুন

  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু
  • মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ
  • মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু
  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ