বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি নামক স্থানে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে প্রাইভেটকারটি শার্শার দিকে আসার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় না পাওয়া গেলেও তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকার গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বেনাপোলগামী প্রাইভেটকার ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকার আরোহী চারজন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সকলেই চট্টগ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী। আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকার যোগে গরু কিনতে তারা যশোরের শার্শা উপজেলার দিকে আসছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল