শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাজ্যে টিউলিপের পর মন্ত্রী হলেন রুশনারাও

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দেশটির নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন। তাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীর নাম রয়েছে।

যুক্তরাজ্যের নতুন সরকারে টিউলিপ সিদ্দিককে নগরমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা আলী। তিনি ২০১০ সাল থেকে চলতি বছর পার্লামেন্ট বাতিল করা পর্যন্ত বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেবার পার্টির একজন সদস্য।

রোশনারা আলী যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। তার জন্ম সিলেটে। তার বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

যুক্তরাজ্যে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রোশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রূপা হক, আপসানা বেগমসহ চার বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।

রুশনারা আলী ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০১৩ সালের অক্টোবরে নিযুক্ত হন ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরবিস্তারিত পড়ুন

২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা

যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ICTবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
  • মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
  • বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত
  • ওমানে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের ৪ আপন ভাই, নেপথ্যে কী
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪
  • প্রবাসী কার্ড দেবে সরকার, সবার আগে পাবেন যারা, মিলবে যেসব সুবিধা
  • শেনজেনভুক্ত দেশের ভিসা নিয়ে নতুন নির্দেশনা
  • লেবাননে ড্রোন হামলায় কলারোয়ার এক যুবকের মৃত্যু, সাতক্ষীরা জেলার নিহত ৩
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমির