বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে পার্শ্ববর্তী দেশ ভারতে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সেখানে বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল। টাইমস অব ইন্ডিয়ার ডাটা অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল। দৈনিক আক্রান্তের সংখ্যায় ভারত সেটাকেও ছাড়িয়ে গেল।

গেল ৪ এপ্রিল ভারতে একদিনে আক্রান্ত হয়েছিল ১ লাখ। মাত্র ১৭ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে ৩ লাখ ছাড়িয়ে গেল। দৈনিক আক্রান্তের হার বেড়েছে ৬.৭৬ শতাংশ গতিতে। যা যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ বেশি।

গেল ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২ হাজার ১০২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ