মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেভাবে ঘরে বসেই জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি

আপনার ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে ভোট দেবেন ও এর ঠিকানাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সব কিছুই এখন ঘরে বসে জানতে পারবেন।

এজন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া চাইলে কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটের তথ্য জানতে পারবেন। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাপ থেকে কিভাবে তথ্য পেতে পারেন।

প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর বা থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটিতে প্রবেশ করে প্রথম নির্বাচন করতে হবে ভাষা। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে। এসব তথ্য ছাড়াও প্রার্থীদের নাম, ছবি, প্রার্থীদের হলফনামাসহ কেন্দ্রের লোকেশনও জানা যাবে।

অ্যাপ ছাড়াও ভোটকেন্দ্র ও নির্বাচন বিষয়ক তথ্য জানা যাবে ইসির ওয়েবসাইটে । ওয়েবসাইটে ৩০০ নির্বাচনী আসনের তথ্য রয়েছে। নির্বাচনী আসনের তালিকা থেকে ভোটাররা জানতে পারবেন তার ওয়ার্ডের জন্য কোনো কেন্দ্র নির্ধারিত রয়েছে। কেবল নির্ধারিত কেন্দ্রেই ভোট দিতে পারবেন।

রোববার সকাল ৮টায় শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে।

এবার মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ। এর মধ্যে নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

সারাদেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে হবে ভোট। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির