শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোট ঘিরে দুদিন বন্ধ ৩২ ট্রেন

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রোববার চলাচল করবে না দেশের বিভিন্ন রুটের ৩২টি লোকাল ট্রেন। নির্বাচনের সময় রেলপথ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, কিছু লোকাল ট্রেনের চলাচল বাতিল করেছি। যেহেতু ইলেকশনের সময় লোকাল মুভমেন্ট কম থাকবে, সেজন্য আমরা পূর্বাঞ্চলের ২০টা এবং পশ্চিমাঞ্চলের ১২টা ট্রেন শনিবার ও রোববার বন্ধ থাকবে। লোকাল ট্রেনগুলো বন্ধ রাখা হলেও আন্তঃনগর সব ট্রেন আগের মতোই চলাচল করবে বলে জানান তিনি।

বন্ধ রাখা ট্রেনের কর্মীরা অন্য ট্রেনে কাজ করবে জানিয়ে কামরুল আহসান বলেন, যেহেতু নির্বাচন। সেজন্য যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর নিরাপত্তা আরও সুসংহত করতে ওই কর্মীরা কাজ করবেন। ভোট ঘিরে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাতে ভয়াবহ আগুনে পুড়েছে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন। ওই ঘটনাকে প্রাথমিকভাবে নাশকতাই মনে করছে রেলওয়ে। ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের কথা জানান রেলওয়ের মহাপরিচালক।

অগ্নি সহিংসতায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ট্রেনের পাওয়ার কার আংশিক পুড়েছে। পাওয়ার কার পরীক্ষা করে বোঝা যাবে ক্ষতির পরিমাণ কেমন। বগি দুটোর কোচ পুড়ে গেছে। এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু মেরামতের পর। ট্রেনটি আবার কবে চলাচল শুরু করবে- জানতে চাইলে কামরুল আহসান বলেন, ৬ এবং ৭ জানুয়ারি বন্ধ থাকবে। এরপর চলাচল শুরু করবে।

ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত নয়টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এসে থেমে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। সে সময় ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ভেতর থেকে ভেসে আসছিল যাত্রীদের আর্তনাদ। ওই ঘটনায় নিহত হয়েছেন চারজন। হাসপাতালে ভর্তি আহত আটজনের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবেবিস্তারিত পড়ুন

কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ

কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
  • সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন
  • সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন
  • বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী
  • ১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন
  • রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, এতে সরকারের করার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি গুরুত্ব পায়নি: আসিফ মাহমুদ