শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানে ১০ হাজার পণ্যের দাম কমছে আমিরাতে

রমজান উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান শারজাহ সমবায় সমিতি। এর সিংহভাগ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এর মধ্যে ভোজ্যতেল, চাল ও আটার মতো পণ্যের মূল্য ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রমজান উপলক্ষে ৩ কোটি ৫০ লাখ দিরহাম বরাদ্দ করেছে। একইসঙ্গে ১০ হাজার পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এর বাইরেও আরও পণ্যে ছাড় দেওয়া হবে। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে এই ছাড় কার্যকর হবে।

মূল্যছাড়ের সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, প্রতিটি ৫ হাজার দিরহাম মূল্যের ৩০টি আসবাবপত্রের গিফট কার্ড এবং ১ হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড দেবে ক্রেতাদের। তবে যারা ৩০০ দিরহাম বা এর বেশি মূল্যের পণ্য ক্রয় করবেন তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার দুবাই ভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপ ৪ হাজার পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল