শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে আ.লীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের সাথে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের মতবিনিময়

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের, বীর মুক্তিযোদ্ধাদের ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর-২০২২) বিকালে রাজগঞ্জ হাইস্কুল ক্যাম্পাসে এ মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজগঞ্জ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি।

এসময় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহামুদুল হাসান, রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক তরুন আওয়ামীলীগ নেতা মো. শরিফুল ইসলাম, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সোহেল রানা, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল হক তুহিন, রাজগঞ্জ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার সহ এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে রাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু ম্যুরাল, উন্মুক্ত অডিটিরিয়াম, রাজগঞ্জ হাইস্কুল বঙ্গবন্ধু পর্যাটন কেন্দ্র সহ এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা