মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য‍্য

১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ উদযাপন উপলক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রবিবার (১৫ আগস্ট- ২০২১) বিকালে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য‍্য।

ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কাওছার আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাস্টার কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র অধ্যক্ষ আলহাজ কাজী মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ সামছুল হক মন্টু।

বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, মণিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা ও জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির সদস্য প্রভাষক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন- ঝাঁপা ইউনিয়ন যুবলীগের ও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সোহেল রানা।

দোয়া পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদ্রাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) ও পানি বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!