বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে একতা বন্ধন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে রাজগঞ্জ হাইস্কুল মাঠে রাজগঞ্জ একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ মুছা।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক চেয়ারম্যান এড. আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওনেজ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আইয়ুব হোসেন, একতা বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা চালুয়াহাটি ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাদ্দাম হোসেন, হুমায়ন কবির, মতিয়ার রহমান প্রমুখ৷ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে চৌগাছা ফুটবল একাদশ বনাম সুতিঘাটা ফুটবল একাদশ মুখোমুখি হয়। এ খেলায় ৪-১ সুতিঘাটা ফুটবল একাদশকে পরাজিত করে চৌগাছা ফুটবল একাদশ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি