রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে রাস্তার পাশের মৃত কৃষ্ণচুড়া গাছ যেনো মরণ ফাঁদ

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের রাজগঞ্জ বাজারের (স’ মিলের পাশে) রাস্তার ধারে একটি কৃষ্ণচুড়া গাছ প্রাকৃতিকভাবে মরে কান্ডের নিচে পচন ধরেছে। এই গাছটি যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। গাছটি অপসারণের জন্য স্থানীয় দোকানদার ও বাসিন্দারা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি। রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে। মরা গাছটি আকস্মিকভাবে ভেঙ্গে পড়লে ব্যাপক জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই গাছটির পাশেই চার তারের বিদ্যুত লাইন ও অনেকগুলো দোকানঘর অবস্থিত। দোকানদার ও পথচারীরা এই গাছটিকে ঘিরে ভেঙ্গে পড়ার ভয়ে সব সময় আতংকে থাকে। স্থানীয় ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার, মোঃ শফিকুল ইসলাম ও মাসুদ রানা জানান- উল্লেখিত গাছটি অপসারণের জন্য মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা প্রদান করা হয়েছে। যার রিসিভ কপি আমাদের কাছে আছে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও গাছটি অপসারণ করা হয়নি। সমূহ ক্ষয়-ক্ষতি থেকে পরিত্রাণের জন্য গাছটি দ্রুত অপসারন করা প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি