সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। খাবার তৈরির স্থান থেকে শুরু করে পরিবেশনের টেবিল পর্যন্ত সর্বত্রই নোংরা-অগোছালো অবস্থার কারণে সাধারণ মানুষ পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় হোটেলগুলোর মালিকরা ইচ্ছেমতো খাবার প্রস্তুত ও পরিবেশন করছেন। বাজারের নিয়মিত ক্রেতা ও সচেতন নাগরিক মনিরুল ইসলাম বলেন, “বেশিরভাগ হোটেলের রান্নাঘরেই নোংরা পানি, বাসি খাবার আর মাছি-মশার উপদ্রব চোখে পড়ে। বাধ্য হয়ে খেতে হলেও ভরসা থাকে না।” স্থানীয় ব্যবসায়ী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, “হোটেলগুলোর পিছনের অংশে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়। সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শুধু ভোক্তারাই নয়, আশপাশের দোকানদারও সমস্যায় পড়েন।” রাজগঞ্জ কলেজপাড়ার বাসিন্দা শারমিন আক্তার বলেন, “আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। খাবারের মান নিশ্চিত না হলে সাধারণ মানুষের রোগবালাই আরও বাড়বে।” এ বিষয়ে একাধিক হোটেলের মালিকের সঙ্গে কথা বললেও কেউ সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল কর্মী জানান, “তদারকি না থাকায় মালিকরা প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খুব একটা নজর দেন না।” স্থানীয়রা মনে করেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। নচেৎ রাজগঞ্জ এলাকার মানুষের ওপর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে বলেই তাদের আশঙ্কা। সচেতন নাগরিকদের দাবি- অবিলম্বে নজরদারি বৃদ্ধি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হোক।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত