রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী সিটি করপোরাশনে কমান্ড এন্ড কন্ট্রোল ও কল সেন্টারের উদ্বোধন

নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে ও নগরবাসীর কাঙ্খিত তথ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের কমান্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল দুপুরে নগর ভবনের ৬১২নং কক্ষে স্থাপিত এই আধুনিক কমান্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন ও রিমোটের মাধ্যমে গেট উন্মোচন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র।

কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিক মেয়র।

এখন থেকে রাসিক কল সেন্টারের ১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা ও রাসিকের কার্যক্রমের বিভিন্ন তথ্য। জানানো যাবে যেকোন সমস্যা, অভিযোগ ও পরামর্শও। আর কমান্ড এন্ড কন্ট্রোল রুম থেকে রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা যাবে। দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম বারের মতো এই সেবা চালু করলো রাজশাহী সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগের মাধ্যম কল সেন্টার চালু হলো। ১৬১০৫ নম্বরে কল করে নাগরিকেরা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন সেবা নিতে পারবেন। যেকোন তথ্য জানতে পারবেন।

নাগরিকরা তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শও আমাদের দিতে পারবেন। ফলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে দুই শিফটে ছয়জন অপারেটর এ কাজে নিয়োজিত থাকবেন।

পরবর্তীতে ২৪ ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
মেয়র মহোদয় আরো বলেন, এছাড়া কমান্ড এন্ড কন্ট্রোল রুম থেকে এখন রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসি ক্যামেরা আওতায় এনে এখান থেকে মনিটরিংয়ের পরিকল্পনাও রয়েছে।

অনষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার হোসনে আরা আলো, সহকারী প্রোগ্রামার তামিম সিরাজী, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদ, ইজিপি সহযোগী মাসুদুর রহমান সহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক