শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লকডাউনে কালিগঞ্জে থমকে গেছে চর্মকারদের জীবন-জীবিকা

মহামারি করোনা ভাইরাসের কারণে কালিগঞ্জে লকডাউনে থমকে দাড়িয়েছে চর্মকারদের (মুচি) জীবন-জীবিকা।

লকডাউনের কারণে লোকজন ঘর থেকে তেমন বের না হওয়ায় উপজেলার প্রায় ৩০-৪০ জন চর্মকার কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়কে উপেক্ষা করে ফুটপাথে অন্যের জুতা সেলাই করতে বসলেও কাজ না থাকায় তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট। সরকারি বা ব্যক্তি উদ্যোগে এখনও কোন সহযোগিতা না পাওয়ায় চর্মকাররা এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে।

কালিগঞ্জ উপজেলার সদর, ফুলতলার মোড় ডাক বাংলা মোড়, বাস স্ট্যান্ড ও উপজেলার বিভিন্ন স্থানে ফুটপাথে বসা চর্মকারদের সাথে কথা বলে জানা গেছে তাদের এই দুঃখ ও দুর্দশার কথা।

উপজেলার ফুলতলা মোড়ের ফুটপাথে দীর্ঘদিন ধরে চর্মকার পেশার সাথে জড়িত সনকা গ্রামের শৈলেন্দ্র দাশ (৫২) বলেন, তার পরিবারে ৫ জন সদস্য। সকাল থেকে এখনও পর্যন্ত কেউ তার কাছে জুতা সেলাই করতে আসেনি। লকডাউনে আয় রোজগার একপ্রকার বন্ধ। অনেক কষ্টে দিন যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রকার প্রাণ পায়নি। লকডাউনে ঘরে বসে থাকলে ছেলে- ময়ে, বাবা-মা এর মুখে যে এক মুঠো অন্ন তুলে দেবো তার কোন উপায় নাই। দিন আনা দিন খাওয়া এমনভাবেই আমার সংসার চলে, কিন্তু লকডাউন এর কারণে কোনো কাজ না করতে পেরে বউ বাচ্চা মা-বাবা পরিবারকে নিয়ে খুব মানবেতর জীবনযাপন করছি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব)বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু