শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে বসতঘরের সিধেল কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার। রবিবার ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে পুলিশ মাঠে অভিযানে নেমেছে বলে জানান পুলিশ সুপার।
ভুক্তভোগী, স্বজন ও পুলিশ জানায়, রবিবার ভোররাতে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আব্দুর রহমানের ঘরে সিধেল কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন নামের ৫ জন যুবক। এ সময় গৃহবধূ, তার শাশুড়ী, ননদ ও ছেলেসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এসময় গৃহবধূকে ৪ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূসহ স্বজনরা।

পরে তারা (সংঘবদ্ধ চোর ও ধর্ষক) ওই গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা চলছে।

এদিকে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল এলাকা, হাসপাতালসহ মাঠে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর