বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন, নিহত ৩

চীনে কয়েক দফা ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পটি দালি শহরের কাছে আঘাত হেনেছে। এটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। প্রতি বছরই সেখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর কমপক্ষে দুইবার পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ওই এলাকা থেকে ১২শ কিলোমিটার দূরের কিনঘাই প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

শিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মাদুও কাউন্টিতে। কর্মকর্তাদের ধারণা অল্প কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, যে দুই এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানে জরুরি বিভাগের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থার কয়েকটি টিমকে পাঠানো হয়েছে।

ইউনানের প্রাদেশিক সরকার জানিয়েছে, সেখানে কিছু ভবন ধসে পড়েছে এবং আরও কিছু ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ওই এলাকায় এক লাখের বেশি মানুষ বসবাস করে। ভূমিকম্পের পর ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) লোকজনকে বহুতল ভবন থেকে দূরে অবস্থানের জন্য পরামর্শ দিয়েছে।

এর আগে ২০০৮ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃত্যু হয় বা নিখোঁজ হয় ৮৭ হাজার মানুষ। এছাড়া ২০১০ সালে কিনঘাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের