বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

বুধবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে শার্শা উপজেলার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া ঐ গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিলো।এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার এক পর্যায়ে বিস্ফোরন ঘটলে তারা মারাত্নক আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশাস্কা মুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সক্রান্ত আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন