বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরের শার্শায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর পশ্চিম শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শার্শা উপজেলার নাভারন হাসপাতাল মোড় থেকে এ বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে ইসলামী ছাত্র শিবিরের ৭/৮শ’ নেতাকর্মীরা অংশ নেন। পরে র‌্যালিটি নাভারন সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের যশোর জেলার অফিস সম্পাদক খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাস সমূহের অরাজক পরিস্থিতিতে এক ঐতিহাসিক চাহিদা পূরণের লক্ষ্যে ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ছয়জন ভাইয়ের সমন্বয়ে যে কাফেলা যাত্রা শুরু করেছিল, তা আজ মহিরুহে পরিণত হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের গঠনমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম ছাত্রদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘুণে ধরা এই সমাজব্যবস্থায় নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির (ভিশন) নিয়ে এ সংগঠন কাজ করে যাচ্ছে।

শত নির্যাতনের পরেও এই কাফেলার সাথী সংখ্যা কমেনি। আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, কিন্তু যুলুমের সঙ্গে আপস করতে শিখিনি। তাই হেরার আলোকে উদ্ভাসিত এই কাফেলা মুক্তির মঞ্জিলে ছুটে চলবে বিরামহীন ইনশাআল্লাহ। অন্তবর্তী সরকারের কাছে তিনি আহবান জানিয়ে আরো বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকী করণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

জুলাই গণহত্যা, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর, পিলখানা ও শাপলা চত্ত্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই আগষ্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রধান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

এসময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, ইসলামি ছাত্রশিবির যশোর জেলার সাবেক সভাপতি হাফেজ রেজাউল ইসলাম, যশোর জেলা সেক্রেটারি ইসমাইল হােসেন, শার্শা উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি আবুজার, বেনাপোল সভাপতি মাহাদী হাসান, ঝিকরগাছা সভাপতি জাহিদুল ইসলাম, চৌগাছার হাফেজ মেহেদী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ