বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় কবির হোসেনের মেরুদন্ডের চিকিৎসা খরচে সাহায্যের আবেদন

যশোরের শার্শা উপজেলার লক্ষন পুর ইউনিয়ন এর শিকারপুর মৃধা পাড়া দিয়ে বিজিবি ক্যাম্পে যাবার পথে রাস্তার ধারে কবির হোসেনের বাড়ী। বয়স ৪৫ হবে। মৃত জয়নাল মৃধার ছেলে কবির। মাটির দেয়ালের ওপর টালি বসানো ছোট্ট ঘর কবিরের। ৭০ বছরের বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে সহ পাঁচ জনের সংসার তার। জোন মজুরি দিয়ে ভালোই চলছিলো তাদের ছোট খাটো সংসার।

কিন্তু বিধি বাম। গত বছর আমফান ঝড়ের সময়কার ঘটনা। ইউছুপ মিয়ার গাছের ডাল কাটতে গিয়ে কবির গাছ থেকে পড়ে যায়। ভেঙে যায় তার মেরুদন্ডের হাড়। একেবারে আলাদা হয়ে যায়। সে এক করুন অবস্থা। সেই থেকে সে পঙ্গু। পয়সা না থাকায় চিকিৎসা নিতে পারেনি। মেরুদণ্ড ঠিক করতে অনেক টাকার দরকার। কোথায় পাবে সে এতো টাকা? লোকের দেয়া হুইল চেয়ারে বসে এখন দিন কাটে তার। নিস্পলক চেয়ে থাকে অদুর ভবিষ্যতের পানে। সরকারি অনুদান বলতে ৩০ কেজি চালের কার্ড আছে তাদের।

নিয়তির ওপর ভর করে অনেক কষ্টে শিষ্টে দিন পার করছেন কবির। কোনো বেলা খেয়ে কোনো বেলা না খেয়ে কাটতে হয় অনেক সময়। কবিরের সন্তান দুটি মানুষ করতে বেঁচে থাকার প্রয়োজন। এজন্য জরুরি চিকিৎসা নিতে হবে তার। প্রয়োজন অনেক টাকার। তার এই ঘটনা নেট দুনিয়ায় ছড়িয়ে দিতে আকুতি জানালো আমাকে। যদি কেউ এগিয়ে আসেন তার সাহায্যে। কবির এখন বেঁচে থেকেও মৃত। তাকে সাহায্য দিতে চাইলে তার নিজস্ব 01986-652770 বিকাশ নম্বরে যোগা যোগ করতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?