মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় করোনাক্রান্ত হয়ে জমজ ভাইবোনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টার ব্যবধানে জমজ দু ভাইবোনের মৃত্যু হয়েছে।

তারা দু’জনই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন বলে তাদের বড় ভাই বাগআঁচড়া ডা.আফিল উদ্দিন কলেজের অধ্যাপক আতিয়ার রহমান জানিয়েছেন।

সোমবার মারা যান আশুরা খাতুন সাথী (৪৫) আর তার একদিন আগে শনিবার মারা যান মফিজুর রহমান (৪৫)।

জমজ ভাইবোন মফিজুর রহমান ও আশুরা খাতুন সাথী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ফরিদ মোড়লের সন্তান।
তারা ২ ভাই ২ বোন।

মফিজুর রহমানের বড় মেয়ে খাদিজা মইন আঁখি বলেন, ‘করোনা সংক্রমনে কিডনি ও হার্টের সমস্যার কারনে তার বাবাকে ২৩ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার (৩ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

আশুরার স্বামী স্থানীয় চালিতাবাড়িয়া হাইস্কুলের সহকারি শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘তার শ্যালকের সংস্পর্শে থাকায় তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যায়। এক ছেলে ও দুই মেয়ের জননী আশুরা।’

মফিজুর বাগআঁচড়া বাজারের একজন বিশিষ্ট সার ব্যবসায়ী ছিলেন আর আশুরা নিজ বাড়িতে একটি গার্মেন্টসের দোকান দেখাশুনা করতেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের