শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম

যশোরের শার্শায় ইউপি নির্বাচনে উলাশী বাজারে নৌকা প্রার্থীর সমর্থক কর্তৃক সতন্ত্র প্রার্থীর আনারস মার্কার নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকের উপর মারপিটের অভিযোগ উঠেছে। একই সাথে সম্বন্ধকাঠি মোড়ের মেম্বর পদপ্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসটিও ভাংচুর করে গুড়িয়ে দেয় হামলাকারীরা।

এ ঘটনায় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হকের কর্মী নজরুল ইসলাম সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে, আহত নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

বুধবার দুপুরে শার্শার উলাশী বাজারে জনসম্মুখে একদল সন্ত্রাসীরা এই হামলা চালায়।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরিমধ্যে দলীয় ও সতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে দলীয় পক্ষ থেকে বিধিনিষেধ থাকলেও একই দলের মধ্যে নৌকা প্রতিকের সাথে বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় মাঠে অবস্থান করায় একে অপরের প্রতি ফুঁসে উঠেছে।

এঘটনায় ৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হক উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের আবুল হোসেনর ছেলে আলিনুর, উলাশী গ্রামের মশিয়ার রহমানের ছেলে হাসান আলী, সম্বন্ধকাঠি গ্রামের মৃত সাধনের ছেলে আওয়াল, সালাম, মিঠু, রবি সহ অজ্ঞাত আরো ১০ উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, নিজ দলের ভেতর নৌকা পেয়ে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং দলীয় কর্মীদের উপর যে অমানষিক নির্যাতন করা হয়েছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে বিকাল চারটার সময় আলহাজ্ব আয়নাল হক তার সমর্থকদেরকে নিয়ে উলাশী বাজারে এক প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, উলাশীর ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা