বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শার্শায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ‍্যদিয়ে অনুষ্ঠান পালন করা হয়।

রবিবার (৮ই আগস্ট) বিকাল ৪টার সময় উপজেলার নাভারন ডিগ্রী কলেজ হলরুমে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

বক্তারা বলেন, ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। তার ডাকনাম ছিল রেণু। তার বাবার নাম শেখ জহুরুল হক। মা হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

বঙ্গমাতা ফজিলাতুন নেছার সাহসীকতা ও দেশের প্রতি তার নানা দ্বায়িত্ববোধের কথা তুলে ধরেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন পাকিস্তানী শাসকদের হাতে বন্দি তখন দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন ফজিলাতুন্নেছা মুজিব। পরবর্তীকালে দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর পাশে থেকে কাজ করেছেন। সাহায্য করেছেন গরিব, এতিম ও অসহায় মানুষদের।

বীরাঙ্গনাদের বিয়ের ব্যবস্থা করে তাদের সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেন ফজিলাতুন্নেছা মুজিব।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। খুনিদের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন ফজিলাতুন্নেছা মুজিব।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ওহিদুজ্জামান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসনাইন হোসেন মিলন।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ ইকরামুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু