সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

যশোরের শার্শায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এবং ‘বিআরডিবি থেকে এসএমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের সমন্নয়ে বিআরডিবি উপজেলার প্রান্তিক কৃষক ও কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনা সহায়তা প্রদান করে।

প্রণোদনার মধ্যে ছিলো বিআরডিবি কর্তৃক ক্ষুদ্র ও মাঝারী শিল্পউদ্যোক্তাদের মাঝে নগদ ৩১ লক্ষ টাকা ঋণ প্রদান, উপজেলা কর্তৃক সেলাই মেশিন, সিলিং ফ্যান, হুইল চেয়ার, কৃষি যন্ত্রাংশ, বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রীসহ অন্যান্য উপকরণ।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা বিআরডিবি কর্মকর্তা কামরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন লাল্টু সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের