শাহরুখের সঙ্গে ফের জুটি বাঁধছেন আলিয়া!


‘ডিয়ার জিন্দেগি’ নামে একটি সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন শাহরুখ খান ও আলিয়া ভাট। সিনেমাটি ব্যবসাসফলও হয়েছিল।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা। এবার একটি স্পাই ঘরানার সিনেমায় দেখা যাবে তাদের। তৈরি হবে আদিত্য চোপড়ার যশরাশ ফিল্মস থেকে।
এ প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের এখনো পর্যন্ত সেরা সিনেমা ‘পাঠান’।
এর পর ‘জওয়ান’। দুটিরই ত্রাণকর্তা শাহরুখ খান। তাই তাকে নিয়েই তৃতীয়বার মিশনে নামছেন আদিত্য। জানা গেছে, সিনেমায় আলিয়া ভাটকে শাহরুখ খানের আশ্রিতা হিসাবে দেখা যাবে। যদিও সিনেমাটির মূল ভূমিকা হবে আলিয়ার।
আর শাহরুখ থাকবেন ক্যামিও চরিত্রে। অবশ্য এ সবই গুঞ্জন। এ নিয়ে প্রযোজনা সংস্থা থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। একই প্রযোজনা সংস্থা থেকে চলতি বছর থেকে শুরু হবে সালমা ও শাহরুখকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং। তাই আলিয়ার সিনেমাটির শুটিং কবে হবে সেটা এখনো নিশ্চিত নয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনেরবিস্তারিত পড়ুন

পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়বিস্তারিত পড়ুন

পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়ার অনুরোধ শেখ হাসিনার ল’ ফার্মের
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুতবিস্তারিত পড়ুন


