মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীরা টাকা ফেরত পাবেন যেভাবে

চলমান মহামারি করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (৯ মার্চ) থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।

গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ জমাকৃত অর্থের চেক বোর্ডের হিসাব শাখা (১নং ভবনের ৩ তলা, কক্ষ নং-২০৮) থেকে বিতরণ করা হবে। শুধু সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওই চেক অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। চেক গ্রহণের পর তাতে কোনো ধরনের ভুলত্রুটি পরিলক্ষিত হলে সাত কর্মদিবসের মধ্যে হিসাব শাখা থেকে সংশোধন করে নিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, বিজ্ঞান বিভাগের নিয়মিত একজন শিক্ষার্থী সর্বমোট এক হাজার ৬৫ টাকা ফেরত পাবেন। এর মধ্যে শিক্ষাবোর্ড দেবে ৪৮০ টাকা, কেন্দ্র দেবে ২২৫ টাকা। আট বিষয়ের ব্যবহারিকে ৪৫ টাকা করে মোট ৩৬০ টাকা। মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় একজন নিয়মিত শিক্ষার্থী পাবেন মোট ৬২৫ টাকা।

এর আগে গত ৩১ জানুয়ারি করোনা মহামারির কারণে বাতিল হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া ফি ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমির উল ইসলাম স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, শিক্ষা বোর্ডগুলো আদায় করা এ অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ফি শিক্ষার্থীদের ফেরত দিতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, ফরম পূরণ করা পরীক্ষার্থীদের, প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে ৩০ টাকা করে এবং শিক্ষা বোর্ড থেকে ব্যবহারিক প্রতি বিষয়ের ক্ষেত্রে ১০ টাকা ফেরত দিতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটিবিষয়ক পরীক্ষার্থীদের আরও ২৫ টাকা ফেরত দিতে হবে।

এ ছাড়া আইসিটি বিষয় ছাড়া অন্যান্য ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে প্রতি পত্রের জন্য অতিরিক্ত অরও ৪৫ টাকা করে ফেরত দিতে হবে। কেন্দ্র ফি হিসেবে ব্যয় না হওয়া অর্থ প্রতিষ্ঠান থেকে গ্রহণ করবে শিক্ষার্থীরা।

আদেশে আরও বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী প্রতি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে দিতে হবে। এ অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন ও বোর্ডে জমাদান, সংরক্ষণ ও প্রশাসনিক ব্যয় নির্বাহ করা হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী