বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিকেলেই খালি করার নির্দেশ

শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ: ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষনা

শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে। এছাড়া আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়।

এদিকে, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইট পাটকেলের আঘাতে আহত অবস্থায় ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. সেলিম মিয়া (৪০), মো. রাজু (১৮), মো. কাওছার আহমেদ (১৮), মো. আপেল (১৬), মো. সাগর (১৮), মো. রাসেল(১৫), মো. রাহাত (১৯) ও মো. আলী (২২)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সবশেষ খবরে জানা যায়, পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে কলেজ চত্বরের ভেতর পাঠালে ব্যবসায়ী ও শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থী-শিক্ষকরা মানববন্ধন করেন। পরে তারা নীলক্ষেত ও সায়েন্সল্যাবে অবস্থান নেন।

একপর্যায়ে ব্যবসায়ীরা মার্কেট থেকে সড়কে বেরিয়ে এলে সংঘর্ষ বেধে যায়। এসময় নীলক্ষেত-নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতর অবস্থান নেন।

শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ আছে নিউমার্কেট এলাকার অন্তত ২০টি মার্কেটের দোকানপাট। ব্যবসায়ীরা বলছেন, ঈদ কেনাকাটার ভর মৌসুমে এমন ঘটনা দুঃখজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে তাদের ক্ষতি শত কোটি টাকা ছাড়াবে বলে আশঙ্কা করছেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী