বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওয়াস সেবা নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) আয়োজনে দরিদ্র সহায়ক কৌশলপত্র অনুযায়ি অতি দরিদ্রদের মাঝে ওয়াস সেবা নিশ্চিতকরণ বিষয়ক এলজিআই প্রতিনিধি, ওয়াস এসোসিয়েশন ও কনজুমার গ্রূপ প্রতিনিধিদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯এপ্রিল) কলারোয়া পৌরসভা হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

আশা’র জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র জি.এম শফিউল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, দিথী খাতুন, ফারহানা হোসেন, আকিমুদ্দিন আকি, আসাদুজ্জমান তুহিন, আলফাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন নিলু সহ অন্যান্যরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী।

কর্মশালাটি পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

অতি দরিদ্রদের মাঝে ওয়াস সেবা নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক ২০২১ সালের জুন মাসে পরিমার্জিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ। তাছাড়া পানি, স্যানিটেশন, ও হাইজিন সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কনজুমার গ্রুপ সদস্য ও কলারোয়া পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে রেজওয়না আক্তার লিলি, সুরাইয়া, ফারহানা হক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রকল্পের মূল লক্ষ্য-ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা