বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের ওপর অত্যাচার-নির্যাতন হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

অত্যাচার-নির্যাতন হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের নিরাপত্তা ও বিকাশে নানা পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে চেষ্টা করছে সরকার।

সোমবার (০৫ অক্টোবর) সকালে বিশ্ব শিশু অধিকার দিবস এবং শিশু অধিকার সপ্তাহ-২০২০ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

শেখ হাসিনা জানান, মহামারীতেও শিশুর জ্ঞানগত বিকাশে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।

করোনাকালে ঘরবন্দী জীবনে সবচে বেশি সমস্যায় পড়েছে কোমলমতি শিশুরা। নেই স্কুল। ইচ্ছেমত বাইরে বের হওয়ায় বিধিনিষেধ। এসবকিছুই উঠে এসেছে বিশ্ব শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে। এ বছর করোনার কারণে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুর সঙ্গে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে প্রতিপাদ্যে দিবসটি পালনের পাশাপাশি দেশে শিশু অধিকার সপ্তাহ চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে শিশু একাডেমিতে অল্পকিছু শিশুর উপস্থিতিতে এবারের আয়োজন সম্পন্ন হয় গণভবন থেকে এতে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

করোনায় শিশুর মানসিক স্বাস্থ্যের যত্নে সপ্তাহে অন্তত একদিন বাসার বাইরে নিয়ে যেতে অভিভাবকদের আহ্বান জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছি। ছোট বয়স থেকে তাদের ভিতরে যে সৃষ্টির ক্ষমতা সেটা বিকশিত করার সুযোগ করে দেওয়া এবং তাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা চাই শিশুরা নিরাপদে থাকবে, সুন্দরভাবে বাঁচবে এবং মানুষের মতো মানুষ হবে।

প্রধানমন্ত্রী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর সর্বোচ্চ জোর দেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আমরা স্কুল খুলতে পারছি না। বাচ্চার স্কুলে যেতে পারছে না; এটা বাচ্চাদের জন্য খুবই কষ্টের।

অনুষ্ঠানে শিশু একাডেমি থেকে প্রকাশিত জাতির পিতার শিশু গ্রন্থ মালার মুজিব সংস্করণ, আমরা এঁকেছি ১০০ মুজিব এবং আমরা লিখেছি ১০০ মুজিব গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার