রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি. এর আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহ. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম.ডি মারুফুজ্জামান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এম.ডি মারুফুজ্জামান বলেন, “একটি শিশুর ভবিষ্যতের শারীরিক ও মানসিক বিকাশের মূল ভিত্তি তৈরি হয় তার নবজাতক কাল এবং প্রাথমিক শৈশবে। এই সময়ে সঠিক পুষ্টির অভাব হলে শিশু স্থায়ী পুষ্টিহীনতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে পারে। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর সুষম খাবার দিতে হবে। বাইরের কৃত্রিম ও প্রক্রিয়াজাত খাবার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই প্রতিটি পরিবারে শিশুদের পুষ্টির বিষয়ে মা-বাবাসহ সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।”সভাপতির বক্তব্যে মুহ. মাহবুবুর রহমান বলেন, “ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল শুধু চিকিৎসাসেবা দিয়েই ক্ষান্ত নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতেও নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে এই ধরণের তথ্যবহুল সেমিনার আগামীতেও অব্যাহত থাকবে।”

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম খান, সিনিয়র অফিসার ও হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আউয়াল এবং আরএমও ডাক্তার মোঃ আসলাম হোসেন।

এছাড়াও হাসপাতালের সকল মেডিকেল অফিসার, নার্স এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সেমিনারে অংশ নেন।

বক্তারা শিশুদের পুষ্টিমান বজায় রাখতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানসম্মত পরামর্শগুলো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন