রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়ি ঘেরে হামলা, ভাঙচুর ও ১০ লক্ষাধিক টাকার মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অগষ্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে ফারজানা কাদের অরিন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি ভূমিদস্যু শরীফুল ইসলাম ও আলমগীর হোসেনের অশুভ তৎপরতা বন্ধ এবং তাঁদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,‘‘ দেবহাটা থানার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় অবস্থিত ধাপার ঘেরে এস এ খতিয়ান নং: ৯, ২০১, ১৭, ১৫, ৭৮, ৭৯, ৮০, ১২৪, ৩১, ৫৮, ৩৩, ৯৮, ১১৫ সহঅন্যান্য এবং বি আর এস খতিয়ান নং: ১৬৯, ১১০, ২৬৭, ১৭০, ১৭১, ১৪০, ৭১, ১১১, ১১৯ সহ অন্যান্য মোট ৮.৩৩ একর সম্পত্তি আমাদের পৈত্রিক। পিতা ফজলুল কাদের ২০০২ সালে মারা যাওয়ার পর আমার মা ও আমাদের তিন ভাই বোনকে অসহায় পেয়ে আমার দাদা আবুল কাশেম ও তাঁদের ওয়ারেশ শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন গায়ের জোরে আমাদের এই পৈত্রিক জমিজমা অবৈধভাবে ভোগদখল করতে থাকে। আমরা জমির হারির টাকা কিংবা সঠিক জমির ভাগ চাইলে তাঁরা তা দিতে অস্বীকৃতি জানায়। দীর্ঘ ১৬ বছর বহুকষ্ট ও আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে পিতার বৈধ সম্পত্তিতে অবস্থান নেই এবং সেই আমাদের ওই পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে মাছের ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলাম। কিন্তু শরিফুল ইসলাম গংরা আমাদের উক্ত পৈত্রিক জমি জবর দখলের জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে।’’

ফারজানা কাদের অরিন আরো বলেন, ‘‘আমাদের বৈধ সম্পত্তির দখল মেনে নিতে না পেরে শরিফুল ইসলামের মাতা তাহমিনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পর্যায়ক্রমে মামলাটি জজকোর্ট অতিক্রম করে হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীতে ২০২৪ সালের ৬ নভেম্বর আদালত বাদীর মামলাটি খারিজ করে দেন। হাইকোর্টে হেরে গিয়ে বাদীপক্ষ পুনরায় ২০২৫ সালের ২৯ মে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির আবেদন করলে, আদালত হাইকোর্টের ‘স্ট্রে অর্ডার’বলবৎ থাকায় উক্ত মামলার সমস্ত কার্যক্রম স্থগিত করে দেন। আদালতে হেরে গিয়ে বাদীপক্ষ বারবার পুলিশ প্রশাসন ও জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে মনগড়া অভিযোগ করতে থাকে। কিন্তু মহামান্য হাইকোর্টেও ‘স্ট্রে অর্ডার’ থাকায় পুলিশ প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দেন যে, হাইকোর্টের আদেশের ওপর তাঁদের বিচার করার কোনো এখতিয়ার নেই।’’

তিনি অভিযোগ করে বলেন,উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এবং আমাদের অসহাত্বের সুযোগ নিয়ে শরিফুলের ভগ্নিপতি আশরাফুল ইসলামের ইন্ধনে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে গত ১৮ আগষ্ট সকালে আমাদের ২৫ বিঘার মাছের ঘেরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা ঘেরের পাহারাঘর ভাংচুর ও কর্মচারীদের মারপিট করে ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার গলদা ও বাগদা চিংড়ি লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ঘেরের মধ্যে বিষ ঢেলে দিয়ে যায়। এতে ঘেরের বাকি সব মাছা মারা যায়। পরবর্তীতে শরিফুল, আলমগীর, তুহিন ও জামায়াত নেতা বনি আমিনের নেতৃত্বে সদরের শিমুলবাড়িয়া এলাকায় ৭বিঘার আরেকটি ঘেরে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এভাবে তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’’

অরিন আরো বলেন, ‘‘আদালত এবং মহামান্য হাইকোর্টের আদেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। পক্ষান্তরে শরিফুল ও আলমগীর গংরা আইন আদালত অমান্যকারী। তাদেরকে আইনের আওতায় এনে আমরা যাতে আমাদের পৈত্রিক ২৫ বিঘা সম্পত্তির চিংড়ি ঘের রক্ষা করতে পারি তার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’’

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত