রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় শেখ রিয়াজুল ইসলাম (৮২) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (২৩ আগস্ট) সকালে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন থাকার পর খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম শেখ রিয়াজুল ইসলাম সাবেক চেয়ারম্যান ও

তালা উপজেলার আটারই গ্রামের মরহুম শেখ তয়েজ উদ্দীনের বড় ছেলে। তিনি তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের বড় ভাই। তাঁর আরেক ভাই মরহুম শেখ নজরুল ইসলামও ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে শেখ রিয়াজুল ইসলাম এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি শিক্ষকতা পেশায় থেকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেন। রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনে তাঁর অবদান ও গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক।

রবিবার বিকেল ৫টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পরে মরদেহ গ্রামের বাড়ি আটারইতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শেখ রিয়াজুল ইসলামকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইনামুল ইসলাম, কামরুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা জামায়াতের শূরা সদস্য আফতাব উদ্দীন, বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, মহব্বত হোসেন, অধ্যাপক মোশাররফ হোসেন, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, জেএসডির জেলা সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক অধ্যক্ষ আঃ রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার, সাতক্ষীরা জনতা ব্যাংকের ম্যানেজার শাহিনুর রহমানসহ বিভিন্ন এনজিওর প্রধান, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদবিস্তারিত পড়ুন

তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ

তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জনবিস্তারিত পড়ুন

তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চবিস্তারিত পড়ুন

  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন