বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’র দ্বিতীয় বর্ষপূর্তি

শিশুর বিকাশে পরিবারকে এগিয়ে আসার আহ্বান

করোনা পরিস্থিতি শিশুদের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। সামাজিকীকরণ সুষ্ঠুভাবে হচ্ছে না। দীর্ঘদিন নিয়মতান্ত্রিক জীবনে অনভ্যস্ত হয়ে পড়া শিশু ও শিক্ষার্থীদের মানসিক বিকাশ শঙ্কার মুখে পড়েছে।

সাতক্ষীরার শিশুদের নিয়ে কাজ করা সংগঠন প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘করোনা কি শিশুর বিকাশে বাধা?’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১.৩০টায় প্রথম প্রহর ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পাতায় ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হয়।

প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’র সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়নমূলক সংস্থা হেড, সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর অ্যাসোসিয়েট ট্রেইনার নাদিরা আনজুম দিনা, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর উপজেলা ইউনিটের সাধারন সম্পাদক মো. হাফিজ, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা’র সভাপতি মরিয়াম কেয়া, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি’র সভাপতি শেখ শাকিল হোসেন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জেরিন তাসমিম রিয়া।

বক্তারা বলেন, ঘরবন্দী শিশুদের বিভিন্ন সৃজনশীল কাজে সংপৃক্ত করতে হবে। শিশুর মানসিক বিকাশে পরিবারকে এগিয়ে আসতে হবে। করোনাকালে মেয়ে শিক্ষার্থীদের ওপর সহিংসতা ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অনাচারের শিকার হচ্ছে মেয়ে শিক্ষার্থীরা। টিউশন বা পার্টটাইম জব হারিয়ে অনেক শিক্ষার্থীরা আর্থিক হুমকিতে পড়েছে। আমাদের শিশুরা এবং শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই দীর্ঘমেয়াদী ক্ষতি পুষিয়ে নিতে দরকার মহাপরিকল্পনা। এসময় বক্তারা ক্ষতি মোকাবেলায় নীতিনির্ধারকদের কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং করোনা মহামারীতে সম্মুখসারিতে থেকে শিশুদের জন্য কাজ করায় প্রথম প্রহর ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া