বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ জন স্টাফ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১ জন স্টাফ ও সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া কাসেমুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানায় ১০ জন এতিম শিশুদের জন্য হাসি মুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে।

এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বিগত আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে উল্লেখ করে স্বাস্থ্য ওবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে এখন পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে নাবিস্তারিত পড়ুন

  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
  • ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
  • নতুন কাঠামোয় বাড়তি বেতন আগামি সপ্তাহে, অনেকের বেতন নির্ধারণে জটিলতা
  • কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
  • নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা
  • সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী
  • দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক