শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গু*লি করে হ*ত্যা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের মাত্র দুদিন পরেই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ মে) রাতে কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারি (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

সংবাদ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ একটি চলন্ত গাড়িতে থাকাকালীন তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি চালায়, যার মধ্যে তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। সন্দেহভাজন হামলাকারীরা তার গাড়িটিকে অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে গতি কমিয়ে আসতেই তারা আক্রমণ চালায়।

ভয়াবহ এই হামলায় চন্দ্রনাথ রথের সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ মাত্র ২,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের দিনেই বিজেপি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকের ছদ্মবেশ ধারণ করে রাজ্যে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম প্রধান মুখ। তার অত্যন্ত ঘনিষ্ঠ সহকারীর এই মৃত্যুতে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা নিখিল প্রসুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের লালিত সহিংসতার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি এই নিষ্ঠুর হত্যার পেছনে গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন। পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা