সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুরুতেই বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, শুরুতেই বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসবে। প্রথম দুটি টার্মিনালের একটিতে পিএসএ সিঙ্গাপুর এবং দ্বিতীয়টিতে ডিপি ওয়ার্ল্ড দুবাই এক বিলিয়ন ডলার করে মোট দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

২০৩১ সালের মধ্যেই বে-টার্মিনাল অপারেশনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আশিক চৌধুরী আরও জানান, এতে ২৫ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বে-টার্মিনালে তিনটি টার্মিনাল হবে। দুটি কন্টেইনার টার্মিনাল এবং একটি মাল্টিপারপাস টার্মিনাল। মাল্টিপারপাস টার্মিনালটি ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বে-টার্মিনালে।

বৃহস্পতিবার (৮ মে) বে-টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলে আশিক চৌধুরী।

এরপর তিনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।

বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আশিক চৌধুরী বলেন, বে-টার্মিনালে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সঙ্গে কাজ করছে। সিঙ্গাপুর আমাদের সঙ্গে একই সময়ে স্বাধীন হয়েছে। তারা বন্দর সুবিধাকে ব্যবহার করে অনেকদূর এগিয়ে গেছে। তারা ট্রেডিং হাবে পরিণত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?

ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই দীর্ঘ সময় ধরে প্রভাবশালীবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি বৈঠক!
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তিরস্কার করলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ