সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ জুন সকালের মধ্যে ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে তাকে।

সোমবার (২৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এএসএম রুহুল ইমরানের সই করা এ বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে রুহুল ইমরান ২৫ মে এই বিজ্ঞপ্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০) নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। কোনো জবাব দাখিল করেননি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ