বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসামে বাংলাদেশি সন্দেহে ৫০ ভারতীয় নাগরিককে গ্রেফতার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্যপুলিশ। রাজধানী গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা এবং চাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের।

সোমবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গ্রেফতার এ ৫০ জনের আত্মীয়-স্বজনদের দাবি, তারা সবাই ভারতের নাগরিক। আসাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এ ৫০ জনকে রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে আসা শুরু করেছেন। পুলিশ সেসব নথি ও কাগজপত্র যাচাই করছে।

আসাম পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকার আসামে আশ্রিত অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করা এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে পুলিশকে রাজ্যজুড়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অভিযানেই শনি ও রোববার গ্রেফতার করা হয়েছে এই ৫০ জনকে।

এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনিবার আসামের মুড়িগাঁও জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৯ বাংলাদেশিকে। তাদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত করা হয়েছে।

‘বর্তমানে তাদের গোলপাড়া ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। দাপ্তরিক ফর্মালিটিজ শেষের পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে,’ বলেছেন আসাম রাজ্য পুলিশের এক কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা