সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকাবহ আগষ্ট হচ্ছে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস, এমপি রবি

পিতা তোমার বুলেটবিদ্ধ বুকটাই আমাদের বাংলাদেশ’
স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে
১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৫ ই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, শোকাবহ আগষ্ট হচ্ছে আমাদের বাঙালী জাতির জীবনে অশ্রুঝরা বেদনাদায়ক কষ্টের মাস। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরা আজো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এ মাসে বারবার আঘাত হেনেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম , আ.হ.ম তারেক উদ্দিন, যুগ্ম সাধারণ
সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা
পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, শিমুন শামস, এ্যাড. অনিত কুমার মুখার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাবেক পৌর আওয়ামী লীগ নেতা খান মাকসুদ, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর
রহমান মিল্টন প্রমুখ।

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকালে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক
কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক