সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে আওয়ামীলীগের সদর
নির্বচনী এলাকার সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহিদ আব্দুর
রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৫-ই আগস্টের প্রস্তুতি সভায়
বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও
তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ এবং সদর নির্বাচনী এলাকার পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ১৪টি ইউনিয়নের নেতৃবৃন্দের মাঝে ১৫ আগস্টের খরচ বাবদ ৫০০০ টাকা করে বিতরণ। এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত এবং আওয়ামীলীগ
আয়োজিত ১৫ আগস্টের অনুষ্ঠানে স্বস্ফুর্তভাবে অংশগ্রহণ।

১৫ আগস্টেও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. কামরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ
সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, পৌরসভার ৬ নং
ওয়ার্ড আওয়া লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনূর আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, ৩ নং
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুস সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর
রহমান মিল্টন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, দীপ, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার
মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর
রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু