মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোক দিবস: সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা ও খাদ্য বিতরণ

স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে স্বধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় পলাশপোল চৌধুরীপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মুনসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সাতক্ষীরা ডটকম এর সম্পাদক মাহমুদ আলী সুমন, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য মকবুল হোসেন প্রমুখ।

এ সময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আশিক সরদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বায়েজীদ হাসান, দপ্তর সম্পাদক মিলন কুমার বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামান রেজা, সদস্য মনিরুল ইসলাম মুন্না, মো. আহাজ উদ্দীন, শেখ সোহরাব হোসেন বাব, ওমর ফারুক রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতির পিতার কিংবদন্তি নেতৃৃত্ব ও অবদানের ওপর আলোচনা করেন। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। তাঁরা তাঁর প্রজ্ঞা এবং আপসহীন নেতৃৃত্বের প্রশংসা করেন।

জাতির পিতার দূরদর্শী, সাহসী নেতৃৃত্বে বাঙালি জাতি আজ স্বাধীন রাষ্ট্র পেয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বক্তারা শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতাবিস্তারিত পড়ুন

  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!