বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনামূল্যে ৫শতাধিক টিকা রেজিস্ট্রেশন করে দিলো সীমান্ত সম্প্রীতি সংঘ

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া এলাকায় “সীমান্ত সম্প্রীতি সংঘ” পাঁচ শতাধিক জনসাধারণকে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকাদান রেজিস্ট্রেশন করে দিয়েছে।

১৫ আগস্ট রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা বিষয়টি নিশ্চিত করেন।

বিনামূল্যে করোনা ভাইরাসের টিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পেইন নামে সংগঠনটি কেসিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি পালন করে।
রেজিস্ট্রেশনের সাথে সাথে টিকার কার্ড ধরিয়ে দেওয়া হয় সবার হাতে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেই এই মহতী উদ্যোগ নেন সীমান্ত সম্প্রীতি সংঘ।

এসময় ১৫ জনের টিম নিয়ে ১০টি বুথ বসিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল থেকে রেজিস্ট্রেশন করতে চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঢল নামে অসংখ্য মানুষের।

সংগঠনটির সভাপতি রুহুল কুদ্দুস বলেন, “আজ থেকে আমরা এই কার্যক্রম শুরু করলাম, তবে শেষ নয়, আমাদের কাছে যারাই আসবেন, তাদেরকে কোনো না কোনো ভাবে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দেব ইনশাল্লাহ।”

উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চলতি বছরের ১২ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে বর্তমানেও এর চন্দনপুর ইউনিয়নে সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি