সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে নারী-পুরুষসহ প্রায় ২০০ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করেন।

স্থানীয় জনগণের চোখের সমস্যার প্রতিকার ও সচেতনতা বাড়াতে এ আয়োজন করে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ। এই চক্ষু শিবির পরিচালনায় সহায়তা করে শ্যামনগরের এসকে ডিজিটাল চক্ষু সেবা কেন্দ্র, যা মুক্তিযোদ্ধা সড়কে পশু হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত।

চক্ষু শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, বিভিন্ন চক্ষু সমস্যা শনাক্তকরণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কিছু ক্ষেত্রে রোগীদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পরামর্শও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইয়াছিনূর রহমান, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের পরিচালক ও সাংবাদিক মোঃ আলফাত হোসেন, উপদেষ্টা আবুল হোসেন (ওমর), সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ আবু ইছা, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন এবং সহ-সভাপতি সাব্বির হোসেন ও আলমগীর হায়দার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুর মোহাম্মদ নাহিদ, মফিজুল ইসলাম, শরিফুল আলম, মাহফুজ আলম, ইব্রাহিম হোসেন, আবু বক্কার, শাহিনুর রহমান, আল-আমীন হোসেন ও ইয়াছিন আলম।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। তারা এ ধরণের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু