শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলঙ্কাকে উড়িয়ে শুভসূচনা আফগানদের

কাগজে-কলমে লঙ্কানদের ফেভারিট মনে করা হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আফগানরা মোটেও পিছিয়ে নেই। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই চমক দেখাল মোহাম্মদ নবীরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। লঙ্কানদের দেওয়া ১০৬ রানে লক্ষ্যে আফগানরা পৌঁছে যায় প্রায় ১০ ওভার হাতে রেখেই।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই দলটির দুই ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আশালাঙ্কার উইকেট তুলে নেন আফগান পেসার ফজল হক ফারুকী। ২ রানে মেন্ডিস ও শূন্যতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আশালাঙ্কা। পরের ওভারে এসে আরেক উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কাকে আউট করেন নাভিন উল হক।

২ ওভারে ৫ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে লঙ্কানরা। এরপর ৪৪ রানের জুটি গড়েন গুনাতিলাকা ও ভানুকা রাজাপক্ষে। ১৭ বলে ১৭ রান করে মুজিব উর রহমানের বলে গুনাতিলাকা ফিরলে ভাঙে এই জুটি। ৫ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রানের বেশি করতে পারেননি রাজাপক্ষেও।

এরপর অলআউট হতেও বেশি সময় লাগেনি শ্রীলঙ্কার। শেষদিকে করুণারত্নের ৩৮ বলে ৩১ রানের ইনিংসে সম্মানজনক সংগ্রহ পায় তারা। তাকেও বোল্ড করে ফেরান ফারুকী। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ১১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।
১০৬ রানের লক্ষ্য খেলতে নেমে কোনোরকম বেগ পেতে হয়নি আফগানিস্তানকে।

৮৩ রানের উদ্বোধনী জুটি এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি। বাকি কাজটা সারেন জাজাই ও ইব্রাহিম জাদরান। শেষদিকে অবশ্য ১৩ বলে ১৫ রান করে আউট হয়ে যান জাদরান। তবে শেষ অবধি অপরাজিত থাকেন জাজাই।

একই রকম সংবাদ সমূহ

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা