রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির বৈঠক: আলী রীয়াজ

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে শিগগির প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। এ কমিশনের মেয়াদ ছয় মাস। এজন্য আমরা যত দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন। তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশ নেবেন বলেও জানিয়েছেন। আমরা মনে করি, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া।

তিনি বলেন, সংলাপের ক্ষেত্রে আমরা দ্রুত সম্ভব ঐকমত্যে পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু ছয়টি কমিশনের প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকে পাঠাচ্ছি, এগুলো পর্যালোচনা করার জন্য তাদের কিছুটা সময় দিতে হবে। আমরা চাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সংলাপটি সম্পন্ন হোক। কেননা, এ সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার। যাতে আমরা দ্রুত সময় নির্বাচনের পথে অগ্রসর হতে পারি।

সংস্কার কমিশনকে বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যেই সংলাপ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি, যদি সম্ভব হয় ছয় মাসের মধ্যেই করে ফেলার। তবে আমরা তো সংস্কার প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি। রাজনৈতিক দলগুলোকেও সেগুলো পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে তাদের সময়ও দিতে হবে। ফলে আমরা মনে করছি কিছুটা সময় লাগবে। তবে বাস্তবতা হলো, আমরা চাচ্ছি যতদ্রুত সম্ভব সংলাপ এবং পর্যালোচনাগুলো শুরু করা।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ