সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভালোবাসা দিবসে ডিভোর্স মামলায় ডিসকাউন্ট আইনজীবীর!

বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা ও উদযাপনের দিন হিসেবে পরিচিত দিনটি। কিন্তু দিবসটি কারো কারো জন্য অন্যরকমও হতে পারে। অনেকেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যেতে চান। বেছে নেন বিচ্ছেদের (ডিভোর্স) সিদ্ধান্ত। তাই এই দিনে যারা ডিভোর্সে ইচ্ছুক তাদের জন্য মামলার ক্ষেত্রে ডিসকাউন্টের ঘোষণা দেন এক আইনজীবী।

মূলত মিশরীয় আইনজীবী নোহা এল গেন্ডি ঘোষণা দেন, ভালোবাসা দিবসে যেসব নারীরা ডিভোর্স করতে চান তাদের জন্য ৪০ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়া দেওয়া হবে। আইনজীবীর এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে এল গেন্ডি ফেসবুকে অফারটি শেয়ার করেছেন। লিখেছেন, ডিভোর্স মামলায় ৪০ শতাংশ ছাড়। আল্লাহ আমাদের ভালো কাজ করতে সাহায্য করুন।

তিনি বিষয়টিকে ঝামেলাপূর্ণ দাম্পত্যের অবসান ঘটাতে চাওয়া নারীদের প্রতি সমর্থন হিসেবে উপস্থাপন করেছেন।

এই ঘোষণার পরপরই অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদে উৎসাহিত করার অভিযোগ করেন। তবে অনেকে আবার এই পদক্ষেপকে বৈবাহিক সমস্যার সম্মুখীন নারীদের প্রতি সহানুভূতির অঙ্গীকার হিসেবে সমর্থন করেন।

তাছাড়া এক জবাবে এল গেন্ডি স্পষ্ট করে বলেন, এই উদ্যোগটি নতুন কিছু নয় বরং কঠিন সম্পর্কের ক্ষেত্রে নারীদের সমর্থন করার জন্য তার চলমান প্রচেষ্টার অংশ।

মিশরে মুসলিম নারীরা যদি তাদের দাম্পত্য জীবনে অসন্তুষ্ট থাকেন তাহলে তারা বিচ্ছেদের (খুলা) জন্য আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে শর্ত থাকে যে তারা আর্থিক অধিকার হারাবেন এবং যৌতুক ফেরত দেবেন। এই প্রক্রিয়াটি আইনত স্বীকৃত ও আদালতের মাধ্যমে পরিচালিত হয়।
সূত্র: গাল্ফ নিউজ

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা