শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সচেতন মা সুশিক্ষিত সন্তান তৈরির কারিগর : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, রত্নগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ, উন্নত সমাজ ও মর্যাদাশীল জাতি গঠন করতে। সুশিক্ষিত সন্তান তৈরিতে একজন সচেতন মা-ই হচ্ছেন নিপুন কারিগর।

রবিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টস কর্তৃক আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মমতাজ বেগম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুস্তফা মনোয়ার।

মন্ত্রী বলেন, মা ছোট্ট একটি শব্দ। অথচ কি বিশাল তাঁর দায়িত্ব। একজন সুশিক্ষিত ন্যায়পরায়ণ দেশপ্রেমিক সন্তান দেশের জন্য যেমন রত্ন ঠিক তেমনি সেই রত্ন, যিনি জন্ম দেন ও লালন পালন করে গড়ে তোলেন, প্রকৃত অর্থে তিনিই রত্নগর্ভা মা। বাংলাদেশ স্বাধীন করতে কত রত্নগর্ভা মা তাদের সন্তান হারিয়েছেন সে সংখ্যা সত্যিই অজানা।

তিনি আশা প্রকাশ করে বলেন, রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদানের মত এ মহতী অনুষ্ঠান নিঃসন্দেহে দেশের সকল মায়েদের আরো সচেতন করবে এবং নিজ নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। ফলে দেশ ও জাতি উপকৃত হবে এবং আগামি প্রজন্ম পাবে একটি উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।

অনুষ্ঠানে ২০২১ সালের জন্য আজাদ প্রোডাক্টস্ বিশেষ শ্রেণিতে ১৩ জন ও সাধারণ শ্রেণিতে ২৫ জন রত্নগর্ভা মায়েদের সন্মাননা প্রদান করেছে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন