সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার গঠনে নতুন কৌশল নিচ্ছে বিলাওয়ালের পিপিপি

পাকিস্তানের নির্বাচন হয়েছে ৮ ফেব্রুয়ারি এখনো সরকার গঠন করতে পারেনি দেশটি। সরকার গঠনের জন্য চলছে একের পর এক আলোচনা। তবে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি কেউ। এবার শোনা যাচ্ছে নতুন সরকার গঠন করতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির নির্দেশ অনুসারে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন পিপিপি সিনেটর শেরি রেহমান। খবর ডনের।

তিনি বলেন, পিপিপি সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করবে এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। মঙ্গলবারই এই কমিটি গঠন করা হবে।

শেরি জানান, বৈঠকে অংশগ্রহণকারীরা সব সদস্যের পেশ করা একাধিক পরামর্শের ওপর আলোচনা করেছেন। তবে দলটি এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে মঙ্গলবার বিকেল ৩টায় আবারও বৈঠকে বসবে সিইসি।

স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, সোমবার পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি বলেছিলেন, পিপিপির সিইসি ২০২৪ সালের নির্বাচনের সময় কথিত অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, রোববার পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট সরকার গঠনের এবং বিরোধী দলে না বসার পরামর্শ দিয়েছিলেন ফয়সাল।

সূত্রের বরাতে এআরওয়াই জানিয়েছে, পিপিপিকে জোট সরকার গঠনের পরিবর্তে বিরোধী দলে বসার প্রস্তাব করেছিলেন কমিটির বেশিরভাগ সদস্য। বৈঠকে অংশগ্রহণকারীরা পরামর্শ দিয়েছেন, একটি শক্তিশালী জোট সরকার গঠন করা সম্ভব হবে না। তাই বিরোধী পক্ষে বসাটাই যুক্তিসংগত।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন