শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার গড়বে ‘ইন্ডিয়া’, শুধু সময়ের অপেক্ষা : মমতা

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ই কেন্দ্রে সরকার গড়তে চলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার খুব বেশি দিন টিকবে না।

দলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী।

তার মতে, শেষ পর্যন্ত কেন্দ্রে সরকার গড়বে ‘ইন্ডিয়া’।

তার কথায়, ইন্ডিয়াই আগামী দিনে সরকার গড়বে। সেটা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা শুধু পরিস্থিতির দিকে নজর রেখে চলছি।

ভোটের ফল ঘোষণার পর দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়েছে। এতে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অখিলেশ যাদব, রাঘব চড্ডা, উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন তিনি।
প্রথম দু’জনের সঙ্গে অভিষেকের বৈঠক হয়েছে দিল্লিতে। তৃতীয়জনের সঙ্গে মুম্বাইয়ে গিয়ে বৈঠক করেছেন তিনি।

শনিবার মমতা জানান, আপাতত তার এবং ‘ইন্ডিয়া’র শরিকদের রণনীতি ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। অর্থাৎ পরিস্থিতির দিকে নজর রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।

পাঁচ বছর মোদী এই সরকার টেকাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

মমতা বলেন, এটা আপনারা কেউ ভাববেন না যে, ‘ইন্ডিয়া’ এখন কিছু করেনি বলে আগামী দিনে করবে না। আমরা অপেক্ষা করছি। কারণ মোদীকে কেউ চায় না। এই দেশ পরিবর্তন চায়।

লোকসভা ভোটের ফলাফল দেখে মোদীর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও জানান মমতা।

তার কথায়, এত বড় হারের পর ওর উচিত ছিল পদত্যাগ করা। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পেতাম, পদে থাকতাম না। বিরোধ জোট ‘ইন্ডিয়া’ এবং এনডিএ-র শরিক নেতাদের মধ্যে তুলনাও টেনেছেন মমতা।

তিনি বলেন, এনডিএ-তে যারা আছেন, তাদের চাহিদা অনেক বেশি। আমরা কিছু চাই না। আমরা শুধু মানুষের ভালো চাই।

লোকসভায় ২৯২টি আসনে জয় পেয়েছে এনডিএ। ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর জয়ের ব্যবধানও এখনও পর্যন্ত তার রাজনৈতিক জীবনে সর্বনিম্ন।

এই পরিস্থিতিতে শরিক দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। তাদের সমর্থনেই রোববার প্রধানমন্ত্রী হিসেবে মোদী তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন। মমতা জানিয়েছেন, এখনও পর্যন্ত সেই শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডাক পাননি। পেলেও যেতেন না। নতুন সরকারকে শুভেচ্ছাও জানাবেন না বলে জানিয়েছেন তিনি। তবে শুভেচ্ছা জানাবেন দেশের মানুষকে।

পশ্চিমবঙ্গে এবার ২৯টি আসনে জিতেছে তৃণমূল। কিন্তু মমতা দাবি করেছেন, ২৯টি নয়, আসলে তাদের ৩৫টি আসন পাওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কারচুপি করে বাকি ছয়টি আসনে তৃণমূলকে হারিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মমতার অভিযোগ, লোডশেডিং করিয়ে তাদের প্রার্থীদের হারানো হয়েছে। মমতা বলেন, আমরা ২৯টি নয়, ৩৫টি আসনে জিতেছি।

মমতা আরও বলেন, কমিশন জোর করে, লোডশেডিং করে আমাদের হারিয়ে দিয়েছে। কমিশনের সাহায্যে আমাদের একজন নারী প্রার্থীকেও হারানো হয়েছে। কারচুপির প্রসঙ্গে আলাদা করে পূর্ব মেদিনীপুরের কথা বলেছেন মমতা। স্পষ্ট করে না বললেও তমলুক এবং কাঁথি কেন্দ্রের কথাই যে তিনি বলতে চেয়েছেন, তা স্পষ্ট। অনেকের মতে, নারী প্রার্থী বলতে তিনি বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলের কথা বলেছেন। তার হারের ব্যবধান বেশ কম। সূত্রের খবর, দলের বৈঠকে সুজাতার লড়াইয়ের প্রশংসা করেছেন মমতা।

বুথফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ারবাজারে দুর্নীতি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। তার কথায়, বুথফেরত সমীক্ষার মাধ্যমে শেয়ারবাজারে দুর্নীতি করা হয়েছে। এটা খুব বড় দুর্নীতি। ভবিষ্যতে এটা নিয়ে আমরা আইনের পথে হাঁটব কি না, সেই ভাবনাচিন্তা করছি। আমরা এর তদন্ত চাই। ভুল বুথফেরত সমীক্ষা দেখানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এর আগে এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছেন। যদিও বিজেপির দাবি, অষ্টাদশ লোকসভা এখনও গঠন করা হয়নি। তার আগে এই তদন্ত সম্ভব নয়।

একই রকম সংবাদ সমূহ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

ভারতের কলকাতায় হোটেল পেতে সমস্যা হলেও নিউমার্কেট এলাকায় উপচে পড়ছে বাংলাদেশি পর্যটকদেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকেবিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?