রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আল কোরআন অ্যাকাডেমির পিঠা উৎসবের সমাপনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় আল কোরআন অ্যাকাডেমির উদ্যোগে দুই দিন ব্যাপী পিঠা উৎসব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় শহরের ইটাগাছায় আল কুরআন অ্যাকাডেমি প্রাঙ্গনে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে আল কুরআন অ্যাকাডেমীর প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল কোরআন একাডেমির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিঠা উৎসবের আহ্বায়ক ও আল কুরআন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা আবুল কাশেম, আব্দুল্লাহ আল হুজাইফা ও নাজমুল হোসেন।
পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতি গজল ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দু’দিনব্যাপী জমজমাট এই পিঠার আসরের স্থান পেয়েছিলো বাঙ্গালির বাহারি প্রকারের পিঠা।
শীতের পিঠা-পুলিসহ নানা অঞ্চলের বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে উৎসবে আগত দর্শনার্থীদের মনোযোগ কেড়েছে পিঠা উৎসবে অংশ নেয়া স্টলগুলো।
এছাড়া ফুচকা ভাণ্ডার, ভাজার দোকানসহ বিভিন্ন স্টল স্থান পেয়েছিলো।
উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো ভাজা কুলি, পঞ্চবাহার, গোলাপ পিঠা, সেমাই পিঠা, কস্তুরি পিঠা, রঙবাহার, জামদানী পিঠা, কুটুম পিঠা, মিষ্টি বড়া, আন্দুসা, দর্শন, ভাজা নকশি, মিষ্টি পুলি, ভেজানো নকশি, কুসুম কুসুম, বিবিখানা, লবঙ্গ লতিকা, সোহাগী বড়া, রসের নকশি বিলাস, নকশি দোপাটি, ঝিনুক, শঙ্খ পিঠা ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত